ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুর সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২৯ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে জব্দ করা ভারতীয় প্রসাধনী। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বাবলাকোনা সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান চালায়।

আজ বৃহস্পতিবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুরের সীমান্তবর্তী বাবলাকোনা এলাকা দিয়ে ভারতীয় প্রসাধনী পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেন বিজিবির সদস্যরা। জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক চোরাচালান, অন্যান্য অবৈধ পণ্যের পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!