ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলনা পিস্তল দিয়ে ছিনতাই করতে গিয়ে ধরা খেল তিন কিশোর 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৩১ জানুয়ারি ২০২০
খেলনা পিস্তল দিয়ে ছিনতাই করতে গিয়ে ধরা খেল তিন কিশোর 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বৃহস্পতিবার রাতে খেলনা পিস্তল দিয়ে ছিনতাই করতে গিয়ে ধরা খেল তিন কিশোর। 

আটকরা হলো- এনায়েতপুরের আজুগড়া পশ্চিমপাড়ার রসুল উদ্দিনের ছেলে রমজান আলী, একই এলাকার নুর ইসলাম মন্ডলের ছেলে শাহাদত হোসেন ও আজুগড়া জামতৈল গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাহিদ হোসেন।

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) কে এম রাকিবুল হুদা জানান, গোপালপুর নিশিপাড়া এলাকার সুতা ব্যবসায়ী আবু কাইয়ুম মালের কর্মচারী সোহেল মল্লিক দোকান বন্ধ করে ২ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে ৮-৯ জন ছিনতাইকারী লোহার মারতুল দিয়ে মাথায় আঘাত করে। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে সোহেল মল্লিকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে। 

Advertisement

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে ছিনতাই হওয়া টাকাসহ তিনজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আটকদের পুলিশে সোর্পদ করেন।

আহত দোকান কর্মচারী সোহেল মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পলাতকদের আটকে অভিযান চলছে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!