ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

জন সমাগম কমাতে কঠোর হচ্ছে প্রশাসন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২৬ মার্চ ২০২০
জন সমাগম কমাতে কঠোর হচ্ছে প্রশাসন
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর জেলার সড়ক, হাট-বাজারে জন সমাগম কমাতে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনা প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি অপ্রয়োজনে সড়কে ঘোরাফেরা করা মানুষদের আইনের আওতায় নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মৃধার পরিচালনায় র‌্যাব-১৩ এর একটি দল নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার এলাকায় টহল কার্যক্রম চালায়। 

জাহাজ কোম্পানি মোড়ে অটোরিকশায় গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় চালককে কান ধরে উঠ-বস করিয়ে শাস্তি দেয়া হয়। 

Advertisement

এছাড়া সড়কের পাশে ভ্রাম্যমাণ বিভিন্ন ধরনের দোকান তুলে দেয়া হয়। অতিরিক্ত যাত্রী পরিবহন করা, অপ্রয়োজনে সড়কে চলাফেরা করা মানুষদের ঘর থেকে বের না হওয়ার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মৃধা।

এর আগে সিটি বাজারে সেনাবাহিনী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় ব্যবসায়ীদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। অপরদিকে জাহাজ কোম্পানি মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা টহল কার্যক্রম চালায়। 

এ সময় সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণে কর্মরত শ্রমিকদের করোনা প্রতিরোধে সচেতনতা নিয়ে পরামর্শ দেয়া হয়। করোনা প্রতিরোধে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!