ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

জিয়ার ‘নির্বাচিত গান কবিতা’ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০১৯
জিয়ার ‘নির্বাচিত গান কবিতা’ উন্মোচন
ছবি: ডেইলি বাংলাদেশ

শিরোনামহীনের গানকে যতটা না গান বলা হয়, এর চেয়েও বেশি বলা হয় কবিতা। বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ডটির প্রতিটি গানেই রয়েছে সুনিপুণ শব্দবিন্যাস। বাদ্যযন্ত্রের ছন্দময় তরঙ্গে গানের বক্তব্যও শ্রোতাদের উদ্বেলিত করে প্রতিনিয়ত। 

শিরোনামহীনের বেশিরভাগ গানই লিখেছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান। বাংলাদেশের এই বেইজিস্ট লিখে যাচ্ছেন এখনো। এবার তার লেখা ২৯টি গানকে মলাটবন্দী করেছে সব্যসাচী প্রকাশনী।

শুক্রবার প্রকাশিত হলো ‘নির্বাচিত গানকবিতা’শিরোনামের এই সংকলনটি। মেলার ৫১৮ নম্বর স্টলের সামনে ভক্তদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন জিয়া নিজেই।  

এ সময় জিয়া বলেন, সেই কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখনো লিখছি। লেখালেখি এক অসীম যাত্রা। যতগুলো কবিতা লিখেছি তার অনেকগুলোই গান হয়েছে। এবার সেগুলোকে বই করে পড়ুয়াদের কাছে পৌঁছে দেয়ার প্রয়াস। এটাকে শিরোনামহীন ব্যান্ডের গানের সংকলনও বলা যায়।

বইটির সব কবিতাই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। ভিন্ন ভাষার পাঠকরা যেন কবিতার ভাব বুঝতে পারে, এজন্যই এ আয়োজন। ভাষান্তরের কাজটিও তিনি নিজেই করেছেন। বইটিতে শিরোনামহীনের প্রকাশিত গান ছাড়াও চারটি অপ্রকাশিত কবিতা রয়েছে।

গ্রন্থমেলায় সব্যসাচী প্রকাশনীর ৫১৮ ছাড়াও রকমারিডটকম থেকে অনলাইনে ‘নির্বাচিত গানকবিতা’ কিনতে পারবেন পাঠকরা। বইটি কিনতে খরচ পড়বে ২০০ টাকা। 

ডেইলি বাংলাদেশ/টিএস/আরএইচ
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!