ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ বইমেলা ]

তিতাস সরকারের ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ২ মার্চ ২০১৯
তিতাস সরকারের ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’
ছবি: সংগৃহীত

এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি বইটিতে বিশেষভাবে ফোকাস দেয়া হয়েছে সিকিউরিটি সচেতনতার উপর। এই ডিজিটাল যুগে আমরা প্রায় সব কিছুই সাইবার বিশ্বে  শেয়ার করে যাচ্ছি, যার ফলে আমরা অনেকটা সিকিউরিটি বিহীন হয়ে পড়ছি।

সাইবার বিশ্বে হ্যাকাররা কিভাবে আপনার তথ্য সংগ্রহ করে থাকে, পাশাপাশি আপনি কিভাবে আপনার তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে বইটিতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। সাথে সাথে সিইএইচ (সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং) কোর্সের প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন/উত্তর দেয়া হয়েছে। বইটি আইটিতে অথবা সিকিউরিটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুকদের জন্য উপকারে আসবে। আদর্শ প্রকাশনীর ৫৪৫ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষ্যে ২৫ শতাংশ ছাড়ে বইটির মূল্য ২২৫ টাকা।

ডেইলি বাংলাদেশ/এস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!