[ দেশজুড়ে ]
জীবননগর সীমান্তে ৬২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর হালদারপাড়া সীমান্ত এলাকা থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে রাজাপুর বিওপির বিজিবি টহলদল।
সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত রাজাপুর বিওপির টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এক চোরাকারবারীকে ধাওয়া করলে মাথায় রক্ষিত বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। বস্তা খোলার পর কাগজে মোড়ানো চারটি প্যাকেটে আংটি, কানের দুল, পাশা, ঝুমকা, ব্যাচলেট, হারসহ এক কেজি দু শ ১০ গ্রাম স্বর্ণের অলংকার পাওয়া যায়।
আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৬২ লাখ ২৮ হাজার টাকা। স্বর্ণের অলংকার চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
.png)
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত অপস্ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!