ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 


শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে কয়ড়া দড়িপাড়া এলাকায় অটোরিকশাচালক মোকলেছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement


এলাকাবাসী জানায়, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে প্রতিবেশীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।


এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক জানান।


আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মোকলেছুর রহমানকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সমাজের বিত্তবান ও স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।


রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি আমরা জেনেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী সম্ভব হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকার সচেতন মহল।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!