ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান-পতন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান-পতন
সংগৃহীত ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ বেশিরভাগ সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টায় প্রধান সূচক কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

রোববার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছিল। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়ায়।

এ সময় পর্যন্ত ডিএসইতে ১৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টির শেয়ারদর বেড়েছে, ৯৫টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত ছিল।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা, আইপিডিসি, এনভয় টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনালী আঁশ ও মালেক স্পিনিং।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ১০ মিনিটে আগের অবস্থান থেকে সূচক আরও ৪ পয়েন্ট কমে যায়। এরপর ধীরে ধীরে সূচকের গতি ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছিল।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়ায়। তবে এরপর সূচকটি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!