ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ১৯ নভেম্বর ২০২৬
শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আতিথেয়তায় তিন নেতার এ আলোচনা শুরু হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিন নেতা একসঙ্গে অংশ নিলেও এবারই প্রথম তারা একান্তে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে আন্তর্জাতিক রাজনীতিতে বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে বৈশ্বিক রাজনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি।

বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা ও বিবিসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!