ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার পক্ষের কূটনীতিকদের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের কূটনীতিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অংশ নেন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ উপলক্ষে বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।