ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলা, নিহত ৩১

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলা, নিহত ৩১
ছবি: রয়টার্স

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্মকর্তারা জানান, শুক্রবার এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ওই পুলিশ স্থাপনায় ঢুকে পড়ে। সে সময় পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা একটি মসজিদে নামাজ আদায় করছিলেন।

Advertisement

হামলার পর হতাহতের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!