ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
[ আন্তর্জাতিক ]
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত
সাংবাদিক দেবাশীষ ও তার স্ত্রী-সন্তান
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অ'গ্নি'কা'ণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের সন্তান স্বর্ণ শীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী (৬৪) নি'হ'ত হয়েছেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃ'ত্যু'র বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ। চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া ওই পরিবারের চার সদস্যই অ'গ্নি'কা'ণ্ডে মা'রা যান।
স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নি'হ'ত'দের মধ্যে আটজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমও আট বাংলাদেশি নি'হ'ত হওয়ার তথ্য জানিয়েছে। এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!