ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১২ সেকেন্ডে চুরি ৩০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ১৮ মে ২০২৪
১২ সেকেন্ডে চুরি ৩০০ কোটি টাকা
ফাইল ফটো

মাত্র ১২ সেকেন্ড সময়ের মধ্যে দুই মার্কিন ভাই ইথেরিয়াম থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা।

অভিযুক্ত আন্তন পেরেয়ার-বুয়েনো (২৪) এবং জেমস পেরেয়ার-বুয়েনো (২৮)—দুই ভাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তারা ২০২৩ সালের এপ্রিলে অপারেশনটি করেছিলেন বলে জানা গেছে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, কথিত এই ক্রিপ্টো ডাকাতির ঘটনাটি এ ধরণের প্রথম ঘটনা।         

Advertisement

কর্তৃপক্ষের অভিযোগ, এমআইটিতে তারা যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই পড়াশোনাকে কাজে লাগিয়েই ৩০০ কোটি টাকা চুরি করেছিলেন আন্তন ও জেমস। কাজটি করার সময় দুই ভাই একটি সফটওয়্যার কোডের দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্লোজ হয়ে যাওয়া একটি লেনদেনে প্রবেশ করে ক্রিপটো মুদ্রার গতিবিধি পরিবর্তন করে। এরপর মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে লোপাট করেন ২ কোটি ৫০ লাখ ডলার।

বর্তমানে দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থ জালিয়াতি এবং পাচারের মতো ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে আন্তনকে গ্রেপ্তার করা হয়েছে বোস্টন থেকে, আর জেমসকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্কে। গ্রেপ্তারের ঘটনায় তাদের আইনজীবীদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে তারা কোনো সাড়া দেননি।

কৌঁসুলিরা দাবি করেছেন, চুরি করার পর আন্তন ও জেমস তহবিল ফেরত দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এর পরিবর্তে তারা তাদের চুরি করা ক্রিপটো মুদ্রা লুকানোর পদক্ষেপ নিয়েছিলেন। যা তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিসেবে কাজ করবে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!