ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে চুরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ১ এপ্রিল ২০২৪
মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে চুরি
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ানে’ চুরির ঘটনা ঘটেছে। উড়োজাহাজে গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক গায়েব হয়ে গেছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে চুরির বিষয়টি নজরে আসে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফর করেন। সফর শেষে এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই।

চুরির এ তালিকায় দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে স্বর্ণের প্রলেপে কিনারা বাঁধানো প্লেটও রয়েছে।

Advertisement

‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন এ ঘটনায় সফরকারী সাংবাদিকদের অভিযোগ করছে। এজন্য তাদেরকে সতর্ক করে বলেছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ।

হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সবাইকে গত মাসে একটি ই–মেইল পাঠায় এ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই পরিহার করতে হবে।

এয়ার ফোর্স ওয়ানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেওয়া হয়। তাতে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। মার্কিন প্রশাসন বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক (বাসন, তোয়ালেসহ নানা জিনিস) চুরির ঘটনা ঘটছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!