ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ১৯ জানুয়ারি ২০২৪
গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের রকেট হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পার্সটুডে

প্রতিবেদনে জানানো হয়, গাজার খান ইউনুস শহরের পূর্বাঞ্চলে এ হামলার ঘটনাটি ঘটে।

Advertisement

এদিকে, গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের গোলা বর্ষণে ৮ শিশুসহ ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের আল-কুয়েত হাসপাতালে নেয়া হয়েছে।  

এছাড়া পশ্চিম তীরের তুলকারাম শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের একজন ছিলেন মুহাম্মাদ ফয়সাল দাউস নামের এক ফিলিস্তিনি যুবক ।

গতকাল বৃহস্পতিবার ছিল গাজায় ইসরায়েলি হামলার ১০৪ তম দিন। গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন প্রায় ৬০ হাজার।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!