ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তুলকারেম শরণার্থীশিবিরের ভেতর পাঁচজন নিহত হয়। শরণার্থী শিবিরের এক কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক ইসরায়েলি সেনা জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছেন। আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধবিমান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলার খবর নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, তুলকারেমে অভিযানের সময় এ হামলা চালানো হয়। এতে ‘কয়েকজন সন্ত্রাসী নিহত’ হয়েছে।
.png)
এছাড়াও নাবলুস শহরের পূর্ব দিকে বালাতা শরণার্থীশিবিরের কাছে আলাদা হামলায় আল আকসা মার্টায়ারস ব্রিগেডসের পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। এটি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সশস্ত্র শাখা।
গোষ্ঠীটি জানিয়েছে, হামলায় আবদুল্লাহ আবু শালালও নিহত হয়েছেন। গত বছরজুড়ে ‘কয়েকটি সন্ত্রাসী হামলার’ জন্য ইসরায়েলি সেনাবাহিনী শালালকে দায়ী করে থাকে।