বার্তা সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, কাতালোনিয়ায় টানা তিন বছর ধরে কমেছে বৃষ্টিপাত। এতে বিভিন্ন জলাধারে পানির ধারণ ক্ষমতা কমে এসেছে।
সরকারি হিসাবে, অঞ্চলটিতে বর্তমানে বিভিন্ন জলাধারের পানির ধারণ ক্ষমতা কমে এসেছে ১৮ থেকে ১৯ শতাংশে। যা স্পেনের গড় পানির ধারণ ক্ষমতার চেয়ে ২৪ শতাংশ কম।
.png)
পানি কমে যাওয়ায় কোনো কোনো বাঁধে দেখা দিয়েছে ফাটল। সবশেষ ২১ নভেম্বর বালেজ জলাধারে পানির ধারণ ক্ষমতা ২৪ শতাংশে নামলে, বাঁধ ও মাটিতে ফাটল দেখা দেয়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কম। এ ছাড়া বাড়তে পারে তাপমাত্রা। তাদের দাবি, সময়কাল, ব্যাপ্তি ও তীব্রতার দিক দিয়ে এই খরা হতে পারে একশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
খরা পরিস্থিতি ভয়াবহ হলে স্পেনের শহর বার্সেলোনা থেকে বিশুদ্ধ পানি নৌকা করে আনার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে পূর্ব সতর্কতা হিসেবে বাসিন্দাদের পানি ব্যবহার সীমিত করা হয়েছে। ২৩০ লিটারের পরিবর্তে একেকজন দিনে ২১০ লিটার পানি ব্যবহার করতে পারবে। পানি ব্যবহার নিষিদ্ধ করা হয় সেচ কাজ এবং ফোয়ারা ও সুইমিং পুল ভরাটে।