ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে তীব্র দাবদাহ, রিও ডি জেনিরোতে রেকর্ড গরম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ১৫ নভেম্বর ২০২৩
ব্রাজিলে তীব্র দাবদাহ, রিও ডি জেনিরোতে রেকর্ড গরম
ছবি: সংগৃহীত

ল্যাটিন আমেরিকান দেশ ব্রাজিলের বড় অংশে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় রিও ডি জেনেরিওতে গরম রেকর্ড ছাড়িয়েছে। সেখানে আগুনের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, থার্মোমিটারের পরিমাপে ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখা গেলেও তাপের তীব্রতা ৫৮ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে।

রিওতে ৫৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটি ছিল আর্দ্রতা, তাপমাত্রা ও বাতাসের গতির ওপর নির্ভর করে ত্বকে কতটা গরম বা ঠান্ডা অনুভূত হয় তার পরিমাপ।

Advertisement

রিও অ্যালার্ট সিস্টেম অনুসারে এবার গরম গত ফেব্রুয়ারির ৫৮ ডিগ্রি সেলসিয়াসের উচ্চতাকে ছাড়িয়ে গেছে।

রাজধানী ব্রাসিলিয়া ছাড়াও দেশের দক্ষিণ-পূর্ব মধ্য-পশ্চিম এবং উত্তরের অংশের ১৫টি রাজ্যকে প্রচন্ড গরমের কারণে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেটিওরোলজি সতর্কতা দিয়েছে। এই তাপমাত্রা ২০১৪ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ দাবদাহ হিসেবে চিহ্নিত।

সাও পাওলোর বাসিন্দারাও প্রচন্ড তাবদাহের মুখোমুখি হচ্ছে। পৌরসভা জলবায়ু জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র অনুসারে মঙ্গলবার বিকেলে থার্মোমিটারের পরিমাপে গড়ে ২১ শতাংশের কম আর্দ্রতাসহ তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

ইনমেট সোমবার জারি করা একটি বুলেটিনে অনুমান করেছে, অসময়ে উচ্চ তাপমাত্রা মৌসুমি স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় বিশেষ করে গত সপ্তাহান্ত থেকে ব্রাজিলিয়ানদের ভোগাচ্ছে এবং শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!