ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাতের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ৫ নভেম্বর ২০২৩
রাতের তাপমাত্রা কমতে পারে
ফাইল ফটো

দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। রোববারও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত বেশ কিছু দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রোববার তা কমে হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, রোববার তা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত খেপুপাড়ায় ৭ মিলিমিটার এবং যশোর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে; তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।

সোম ও মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানান তিনি।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!