ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১৯, ২৯ অক্টোবর ২০২৩
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

Advertisement

এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৩ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!