ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ২৭ অক্টোবর ২০২৩
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো

ঘূর্ণিঝড় হামুন বিদায় নেয়ার পর সারাদেশই বৃষ্টিহীন। এ অবস্থায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement

আরো জানানো হয়, আগামী দুইদিন (শনি ও রোববার) সারাদেশ বৃষ্টিহীন এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা আগামী পাঁচদিন বাড়তে পারে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!