ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে সর্বশেষ যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৩, ২৭ অক্টোবর ২০২৩
তাপমাত্রা নিয়ে সর্বশেষ যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী দুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

শুক্রবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর রাতের তাপমাত্রা কমবে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

Advertisement

আগামী সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ ডিগ্রি সেলসিয়াস ও ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!