শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। টাইগারদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে কেমন থাকবে চেন্নাইয়ের আকাশ, সেই তথ্য দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্টেডিয়ামের আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
.png)
ধর্মশালার চেয়ে বেশ গরম আবহাওয়া চেন্নাইতে। অতিরিক্ত গরম ভোগাতে পারে দু’দলকেই। দ্রুত মানিয়ে নিতে পারলে বাংলাদেশের ক্ষেত্রে গরম সহনীয় হতে পারে, কারণ বাংলাদেশের আবহাওয়াও প্রায় একই রকম।
এদিন সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।