ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ৭ নভেম্বর ২০২৩
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯টায় এ রেকর্ড  করা হয়। এর আগে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

কুয়াশায় আচ্ছন্ন ভোরের সূর্যোদয়ে আবছা আবছা সোনালী আলোয় আভায় সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়েছে। হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের আগমন আগাম ঘটে সব আগে এবং শেষে যায়। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তাই শীতের অনুভুতি ছোঁয়া পড়েছে এখন গোটা জেলায়।

প্রতি বছরের ন্যায় এবারো আগাম শীত পড়েছে এ জেলায়। সন্ধ্যা হলেই শীতের ছোঁয়ায় সিক্ত এ জেলার মানুষ। মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় শহর থেকে গ্রামঞ্চলের রাস্তাঘাট, দেখা গেছে ভোরের শিশির। শিশিরে ভেজা ক্ষেত আর সবুজ গাছপালা।

Advertisement

স্থানীয়রা জানায়, এবার আশ্বিনে শীতের আভাস, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ অনুভূত হচ্ছে। মধ্য রাতে কাঁথা গায়ে নিয়ে থাকতে হয়। তবে, গত বছরের তুলনায় এবার আগাম শীত পড়তে শুরু করেছে।

মমিনপাড়া এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে ভোরে যেভাবে কুয়াশা পড়েছে মনে হচ্ছে, যেন এখন শীতকাল। ঠান্ডা ঠান্ডা আছে তার মধ্যে আবার ভ্যাপসা গরমও।

তেঁতুলিয়া সদর এলাকার ভ্যানচালক রবি বলেন, ভোরের হালকা হালকা কুয়াশা ও হিমেল বাতাসে রাস্তায় চলাচলে কষ্ট হচ্ছে। ভ্যান গাড়ি জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ষড়ঋতুর বৈচিত্র্যময় পরিবর্তন ঘটায় এ জেলায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!