ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৭ অক্টোবর ২০২৩
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওমর ফারুক ঐ ইউনিয়নের গনিপাড়া এলাকার মশিবুল ইসলামের ছেলে। সে বোদা ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতো।

জানা যায়, শুক্রবার জুমার নামাজে যাওয়ার জন্য টিউবওয়েল পাড়ে গোসল করতে যায় ওমর ফারুক। এ সময় বৈদ্যুতিক পাম্পের তার ছিঁড়ে গেলে তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!