ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ২৫ অক্টোবর ২০২৩
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার ভোরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আলী আহমদ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

জানা যায়, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মনির খান পাগলা নদী তীরবর্তী এলাকায় হাঁস-মুরগি পালনের জন্য একটি খামার প্রতিষ্ঠা করেন। ঐ খামার দেখাশোনা করতেন আলী আহমদ। বুধবার ভোরে খামার পাহারা দেওয়ার সময় আলী আহমদ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!