ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে শয়ন হত্যা মামলার প্রধান আসামি মুন্নার আত্মসমর্পণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৫ নভেম্বর ২০২৩
পঞ্চগড়ে শয়ন হত্যা মামলার প্রধান আসামি মুন্নার আত্মসমর্পণ
শয়ন হত্যা মামলার প্রধান আসামি মুন্না। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আলোচিত যুবক শয়ন হত্যা মামলার প্রধান আসামি মুন্নাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় আমলী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দীর্ঘ ২ মাস ধরে আত্মগোপনে ছিলেন তিনি।

এর মাঝে দেশের বিভিন্ন স্থানে থাকলেও সর্বশেষ চট্রগ্রামের রোহিঙ্গা কাম্প এলাকায় অবস্থান করে বলে জানায় পুলিশ।

Advertisement

জানা যায়, প্রধান আসামি মুন্না ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর এলাকার আব্দুর রউফের ছেলে। 

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর পাওনা ৬ হাজার টাকার জন্য সহযোগী মাসুদ রানা শুভকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও থেকে আটোয়ারীতে যায় মুন্না। এর পর চা খাওয়ার কথা বলে মোবাইল ফোনে শয়নকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। এদিকে উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছলে শয়নকে মাথায় আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যা করে তারা। পরে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার শয়ন মারা যায়। মৃত্যুর পর শয়নের মা সেলিনা আক্তার ৮ সেপ্টেম্বর মুন্না ও শুভর নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের ও হত্যাকাণ্ডের ৩৪ দিনের মাথায় মামলার অন্যতম আসামি মাসুদ রানা শুভ আটক হলেও আত্মগোপনে চলে যায় মুন্না।

আটোয়ারী থানার ওসি (তদন্ত) সোয়েল রানা প্রধান আসামি মুন্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় মুন্না। তথ্য প্রযুক্তিসহ এনালগ প্রদ্ধতি ব্যবহার করা হয়। তার বাড়িসহ বিভিন্ন স্থানে পুলিশের টিম নিয়মিত অভিযান পরিচালনা করে আসলে রোববার তিনি পঞ্চগড় আমলী আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাকে আদালত কারাগারে প্রেরণ করে। 

এ ঘটনার বিস্তারিত তথ্য জানতে সোমবার (৬ নভেম্বর) আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!