ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউরোপে তীব্র গরমে ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ২১ নভেম্বর ২০২৩
ইউরোপে তীব্র গরমে ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ছবি: সংগৃহীত

২০২২ সালের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপ জুড়ে ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি ল্যানসেট রিজিওনাল হেলথের প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণাটির জন্য গবেষকরা ইউরোপের ১৬টি দেশের প্রতিদিনের রেকর্ড তাপমাত্রা ও এর ফলে মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষণার ফলে দেখা গেছে, গত বছরের গ্রীষ্মকালে তীব্র গরমে ইউরোপে ৭০ হাজার ৬৬ জন মারা গেছেন।

এর আগে, এই গবেষক দলেরই এক গবেষণায় গত গ্রীষ্মে ৬২ হাজার ৮৬২ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছিল। সেসময় তারা প্রতি সপ্তাহের তাপমাত্রা ও মৃত্যুর ওপর ভিত্তি করে গবেষণাটি করেছিলেন।

Advertisement

নতুন গবেষণাটির প্রধান গবেষক বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের জোয়ান ব্যালেস্টার ক্ল্যারামুন্ট বলেছেন, ‘২০২২ সালের গ্রীষ্মের রেকর্ড তাপমাত্রাকে শুধু ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা যায় না। এ নিয়ে জলবায়ুর ভবিষ্যদ্বানী করা যায়।’

এ বিষয়ে কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, ‘গত বছর ইউরোপে আবহাওয়াজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল রেকর্ড তাপমাত্রা।’

এরইমধ্যে ইউরোপের বেশিরভাগ অংশজুড়ে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে গত গ্রীষ্মে ইউরোপে রেকর্ড তাপমাত্রা ছিলো।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!