ভারতের দিল্লির জি-২০ সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে উষ্ণায়ণ নিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি। বাইডেন বলেন, বর্তমানে বিশ্বজুড়ে উষ্ণায়ণ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর এ পরিবর্তন মানবতার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
এ সময় বিশ্ব উষ্ণায়নের বিষয়ে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে উষ্ণায়ণ নিয়ে বাইডেনের উদ্বেগ এ প্রথম নয়। গত জানুয়ারি মাসেও আমেরিকার একটি অনুষ্ঠানে উষ্ণায়ণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
.png)