ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২৮ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই : বাইডেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী শ্বেকাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। ওই তিনজনকে হত্যার পর হামলাকারী নিজেও মারা যান।

ফ্লোরিডায় তিনজন কৃষ্ণাঙ্গ মানুষ হত্যার শোক জানাতে শত শত মানুষ রোববার আলোক প্রজ্জ্বলন ও প্রার্থনায়  গির্জায় জড়ো হন।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, জ্যাকসনভিলের ডলার জেনারেল স্টোরের কাছে রোববার সন্ধ্যায় প্রায় ২০০ জন ব্যক্তি আলোক মিছিল কর্মসূচিতে অংশ নেন। 

Advertisement

দক্ষিণে অবস্থিত রাজ্যের রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস আলোক প্রজ্জ্বলনে অংশ গ্রহণকারীদের সামনে বক্তব্য দেন। কিন্তু  মিছিলে অংশগ্রহণকারীরা তার বক্তব্য প্রত্যাখান করেন। কারণ এই গভর্নর বন্দুক নিয়ন্ত্রণ আইন দুর্বলের জন্য দায়ী। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন, ওয়াশিংটনে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৬০তম দিনে হত্যাকাণ্ড ঘটেছে। 

প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, আমাদের অবশ্যই স্পষ্টভাবে এবং জোর দিয়ে বলতে হবে যে, আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!