ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউএস টি-১০

যুক্তরাষ্ট্রে খেলবেন নাসির-সানিরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৫, ১৮ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে খেলবেন নাসির-সানিরা
ছবি: সংগৃহীত

আর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রে শুরু হবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ ইউএস মাস্টার্স টি-১০ লিগ। দশদিন ব্যাপী এই আসরে অংশগ্রহণ করবে ছয়টি দল। সেগুলো হলো- আটলান্টা রাইর্ডাস, ক্যালিফোর্নিয়া নাইটস, মররিসভিল ইউনিটি, নিউ ইয়র্ক ট্রাইটনস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স এবং টেক্সাস চার্জার্স।

টুর্নামেন্টে ম্যাচ গড়াবে ২৫টি। আসরটির পর্দা নামবে আগামী ২৭ আগস্ট। সব ম্যাচ হবে ফ্লোরিডার লাউডারহিল শহরের ব্রোয়ার্শ কাউন্টি স্টেডিয়ামে।

এবারের টুর্নামেন্টে আটলান্টা রাইর্ডাসের হয়ে খেলবেন বাংলাদেশি নাসির হোসেন, জুনাইয়েদ সিদ্দিক, ফহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি ও ইলিয়াস সানি। এছাড়াও এ টুর্নামেন্টে খেলবেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটাররা। 

Advertisement

টুর্নামেন্ট শুরুর আগের দিন আয়োজক প্রতিষ্ঠান টি-১০ স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজি উল মূলক বলেন, ‘গত কয়েকবছর ধরে টি-১০ ক্রিকেট বেশ উন্নতি করছে। আবুধাবি, জিম্বাবুয়েতে সফল টুর্নামেন্ট আয়োজনের পর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেও এই আয়োজন এনেছি। আমরা আশাবাদী এই দেশের ক্রিকেট ভক্তদের আমরা আকৃষ্ট করতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!