শনিবার (৭ অক্টোবর) এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
.png)
চলতি বছর আফগানিস্তানের ফয়জাবাদে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের কয়েক মাস পরেই এই ঘটনা ঘটলো।
এর আগে ২০২২ সালের জুন মাসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ওই ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু হয়। তালেবান প্রশাসন সেই সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিদেশের সাহায্য প্রার্থনা করে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের অর্থনৈতিক সংকট আরো বেড়েছে। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছে তালেবান সরকার।
সম্প্রতি আফগানিস্তানের মুদ্রা আফগানি তিন মাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার খেতাব অর্জন করেছে। কীভাবে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত আফগানিস্তানের মুদ্রা এমন শক্তিশালী অবস্থানে এলো তা নিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, দুই বছর আগে কাবুলে মসনদে বসা তালেবান সরকার আফগান মুদ্রাকে শক্তিশালী করতে বেশ কিছু নিয়ম ও ব্যবস্থা চালু করেছে। এসবের মধ্যে রয়েছে, স্থানীয় লেনদেনে ডলার এবং পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা এবং দেশের বাহির থেকে অর্থ আনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা।
এছাড়া আফগানিস্তানে অনলাইনে কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। এসব আইন লঙ্ঘনের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এরই মধ্যে অনেকের সাজাও হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে বিশ্বের সবচেয়ে সক্রিয় মুদ্রার র্যাঙ্কিংয়ে কলম্বিয়া ও শ্রীলঙ্কার পরেই তৃতীয় স্থানে রয়েছে আফগান মুদ্রা।