ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে আঘাত হানলো জোড়া ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ৩ অক্টোবর ২০২৩
নেপালে আঘাত হানলো জোড়া ভূমিকম্প
ভূমিকম্প - প্রতীকী ছবি

হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ২৫ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালের বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার ভূগর্ভে।

Advertisement

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে।

এদিকে নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পের মাত্রার ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির এই সংবাদমাধ্যম বলছে, নেপালে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিট পর ২টা ৫১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।

তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!