ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সারাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মেঘালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ২ অক্টোবর ২০২৩
সারাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মেঘালয়
ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্যানুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে।

বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

Advertisement

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। সেসময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

তারও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!