ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ৪ অক্টোবর ২০২৩
ফিলিপাইনে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের কাগায়ন প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ডালুপিরি দ্বীপের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে।

এর আগে গত ৯ আগস্ট দেশটির মিন্দানাও অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত জুন মাসের মাঝামাঝিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!