ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে জয়পুরহাটে ফিলিপাইনের তরুণী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ৩ সেপ্টেম্বর ২০২৩
ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে জয়পুরহাটে ফিলিপাইনের তরুণী
ছবি: সংগৃহীত

ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী। রোববার সকালে প্রেমিকের ভাড়া বাসায় আসেন সেই তরুণী। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।

আব্দুল্লাহ হেল আমান (৩৭) উপজেলার মামুদপুর ইউপির মিনিগাড়ী গ্রামের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শারফুল ইসলাম তালুকদারের বড় ছেলে। তার প্রেমিকার নাম আনা মারিয়া ভেলাস্কো।

ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী।জানা গেছে, আব্দুল্লাহর সঙ্গে ২ বছর আগে মারিয়ার ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে গত ২ সেপ্টেম্বর শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছায় ফিলিপাইনের ওই তরুণী। সেখান থেকে প্রেমিক আব্দুল্লাহ ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে ওই তরুণীকে নিয়ে ক্ষেতলাল পৌরসভার সদরে ভাড়া বাসায় পৌঁছায়। পরে বাদ যোহর দুজনে ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়ের সময় ওই তরুণীর নতুন নাম রাখা হয় মরিয়ম আমান।

Advertisement

ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী।আব্দুল্লাহ হেল আমান বলেন, দুই বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি খ্রিস্টান ছিলেন। তিন বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সৌদি আরবে চাকরি করতেন মরিয়ম। সেখান থেকে ভালোবাসার টানে আমাকে বিয়ে করতে বাংলাদেশে চলে আসেন। আমরা শরিয়ত মোতাবেক বিয়ে করেছি। 

ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী।ফিলিপাইনের তরুণী আনা মারিয়া ভেলাস্কো বলেন, নিজ ইচ্ছায় আব্দুল্লাহ হেল আমানকে বিয়ে করতে বাংলাদেশে এসেছি। আমরা বিয়ে করেছি তার পরিবারও আমাকে মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

শিক্ষক আব্দুল হান্নান বলেন, আব্দুল্লাহ আমার ছাত্র ছিল। আজ যখন তার প্রেমের এই ঘটনা জানতে পারি। ফিলিপাইনের এক মেয়ে তার বাসায় এসেছে। আমরা প্রতিবেশীরা ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের বিয়ে দিয়েছি।

ক্ষেতলাল থানা ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে ফিলিপাইনের নাগরিক আনা মারিয়া ভেলাস্কোকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন নিজ ইচ্ছায় বাংলাদেশে এসেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!