শনিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, সিনডি থেকে ১৪ কিলোমটার দূরে একটি ছোট নৌকায় করে ওই দুই ব্যক্তি সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
.png)
স্থানীয় পুলিশ জানায়, ৪.৮ মিটার লম্বা ওই নৌকাটি সাগরে উল্টে থাকতে দেখে আর একটি নৌকা থেকে সতর্ক বার্তা পাঠানো হয়।
কর্তৃপক্ষ জানায়, তিমির আঘাতে নৌকাটি উল্টে গেলে আহত ৫৩ বছর বয়সী ব্যক্তি কিছু একটা ধরে ভেসে ছিলেন। কিন্তু ৬১ বছর ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে, ভুলক্রমে তিমি সম্ভবত নৌকাটিতে আঘাত হেনেছে। আঘাত হানার পর ওই দুই ব্যক্তি নৌকা থেকে বের হতে সক্ষম হয়।
চলতি বছরের জুনে প্রশান্ত মহাসগারে দুটি তিমির আঘাতে ৮ ব্যক্তিকে বহনকারী একটি নৌকা ডুবে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, তিমি মানুষের জন্য বিদপজনক কিছু নয়। তবে মাঝে মাঝে লক্ষ্যবস্তুর সঙ্গে ভাব বিনিময়ে সমস্যা হলে এ ধরনের ঘটনা ঘটে।