ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দৈত্যকার মুরগি পালন করে ব্রাজিলীয় কৃষকের চমক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
দৈত্যকার মুরগি পালন করে ব্রাজিলীয় কৃষকের চমক
রুবেনস ব্রাজ - ফাইল ছবি

অনেকটা শখের বসেই মুরগি পালন শুরু করেছিলেন ব্রাজিলের একজন কৃষক। কিন্তু সেই মুরগি যে তাকে বড় ব্যবসায়ীতে পরিণত করবে তা ধারণা করতে পারেননি কৃষক রুবেনস ব্রাজ। দীর্ঘ ২০ বছর পর ব্রাজিলের সবখানে এখন তিনি নিজের উৎপাদিত মুরগি বিক্রি করেন এবং এ অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করেন।

মুরগিগুলো দেখতে দৈত্যকার হওয়ার এর চাহিদা ব্যাপক। এগুলোকে দৈত্যকার ভারতীয় মোরগ নামে ডাকা হয়। মুরগিগুলো ১২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

রুবেনস ব্রাজ বলেন, অনেকে এই মুরগি কেনার জন্য মুখিয়ে আছেন। তার ব্যবসার পরিধিও অনেকে বেড়েছে। এক সাক্ষাতকারে তিনি বলেন, শখের বসে তিনি এ মুরগি উৎপাদন করেন। কিন্তু এটি যে এক সময়ে বড় ব্যবসায়ে পরিণত হবে তা তিনি চিন্তাও করেননি।

Advertisement

তার ফার্মটি এভিকালচারা জায়ান্ট নামে পরিচিত। বর্তমানে এটি ব্রাজিলের মধ্যে অন্যতম রপ্তানিকারণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি বলেন, এভিয়ান ফ্লু’র কারণে তার ব্যবসায় কিছুটা ক্ষতির মুখে পড়ে। কারণ তখন ব্রাজিল থেকে মুরগির মাংস রপ্তানি সীমিত করা হয়। ফলে এখন তিনি স্থানীয় খামারিদের মাঝে তার উৎপাদিত মুরগির বাচ্চা সরবরাহ করছে। তার ফার্মে প্রায় ৩০০টি বাচ্চা রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!