ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মুরগিকে টিয়া বানিয়ে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৬ মে ২০২৩
মুরগিকে টিয়া বানিয়ে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন
ফাইল ছবি

বর্তমানে প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই ক্রয়-বিক্রয় করা যায় বিভিন্ন জিনিষ। তেমনি অপ্রয়োজনীয় যেকোনো জিনিষ বিক্রি করা যায় সামজিক যোগাযোগ মাধ্যমে। এভাবে অনলাইনে বিভিন্ন ক্রয়-বিক্রয় হয়ে থাকে। 

কিন্তু এবার মুরগিকে সবুজ রঙ করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন এক ব্যক্তি। অনলাইনে মুরগিটির দাম দেওয়া হয়েছে ৬ হাজার ৫০০ পাকিস্তানী রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫শ' টাকার মতো। অনলাইনে এমন পোষ্ট দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। 

জনপ্রিয় একটি অনলাইন শপে এই কান্ড ঘটান পাকিস্তানের এক নাগরিক। শনিবার (৬ মে) পাকিস্তান গণমাধ্যেমের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে পাকিস্তানের করাচিতে ধরা পড়েছেন ঐ ব্যক্তি।

Advertisement

আরো পড়ুন>> ভারতে একই পরিবারের ৬ জন নিহত

জানা গেছে, ওএলএক্সে বিক্রেতা একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখেন, টিয়া পাখিটি বিক্রির জন্যে। কথা বলে না তবে সকালে মুরগির মত শব্দ করে ডাকে। আমি জানি না এটা সে কেন করে। শুধুমাত্র আগ্রহীরাই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন।

বিক্রেতা ৬ হাজার ৫০০ রুপি একটি টিয়া পাখি বিক্রি করতে চান। এবং দাবি করেন এটি টিয়া পাখি, শব্দও করেন টিয়া পাখির মতই। এমন শিরোনামে পাখি বিক্রির পোষ্ট দেখে ভাইরাল হয়ে যান তিনি। এবং খবরটি দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সূত্র: স্টার্টাপ পাকিস্তান

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!