ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইউটিউব থেকে বন্ধ হচ্ছে পপ-আপ বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ১১ মার্চ ২০২৩
ইউটিউব থেকে বন্ধ হচ্ছে পপ-আপ বিজ্ঞাপন
ফাইল ছবি

ইউটিউব নিয়মিত নতুন ফিচার আনছে। কিছুদিন আগেই শর্টস ভিডিও ও ওয়াচটাইমে পরিবর্তন এনেছে। এছাড়াও প্রিমিয়াম ভার্সনে কিছু চমক নিয়ে হাজির হয়েছে এই টেক জায়ান্ট। সেই ধারাবাহিকতায় এবার বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে নতুন একটি আপডেট আনছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন আনছে। শিগগিরই বন্ধ হচ্ছে ইউটিউবের ওভারলে বিজ্ঞাপন। যা ভিডিওর নিচে বা উপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়।

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!