ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘরে বসে টাকা আয়ের বিজ্ঞাপন, আবেদন করতেই হাওয়া ৯ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৯, ২৪ মার্চ ২০২৩
ঘরে বসে টাকা আয়ের বিজ্ঞাপন, আবেদন করতেই হাওয়া ৯ লাখ!
ছবি: প্রতীকী

অনলাইনে ঘরে বসেই মাসে কয়েক হাজার টাকা উপার্জনের সুযোগ এমন বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন এক যুবক। আর তাতেই তাকে খোয়াতে হয়েছে ৯ লাখ ৩২ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ১১ লাখ ৮৯ হাজার টাকা)।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এই প্রতারণার ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির বাসিন্দা হারিন বনসাল নামের এক ব্যক্তির সঙ্গে।

জানা যায়, দিন কয়েক আগে ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে এমন একটি কাজের বিজ্ঞাপনে চোখ আটকে যায় হারিনের। তিনি একটি চাকরি করেন। কিন্তু বাড়তি উপার্জনের চেষ্টায় ছিলেন। বাড়ি থেকে কাজের সুযোগ থাকায় আরো বেশি উৎসাহী হন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ইনস্টাগ্রাম পোস্টটি ক্লিক করে ভেতরে ঢোকেন। সেখানে তাকে একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়। হারিন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে একটি লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আরো পড়ুন>> বাবার জায়গায় জেল খাটতে আবেদন করলো মেয়ে

কথা মতো হারিন সেই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করে জমা দেন। হোয়াটসঅ্যাপে তাকে জানানো হয়, দিন দুয়েকের মধ্যে ইন্টারভিউয়ের জন্য ফোন করা হবে তাকে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর হারিনের মোবাইলে ব্যাংকের একটি মেসেজ আসে। ব্যাংক থেকে ৯ লাখ টাকা তোলা হয়েছে। এটা দেখেই হারিন বুঝতে পারেন, তিনি ফাঁদে পা দিয়েছেন। পরে তিনি থানায় অভিযোগ জানান।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!