ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাবার জায়গায় জেল খাটতে আবেদন করলো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৭, ২৪ মার্চ ২০২৩
বাবার জায়গায় জেল খাটতে আবেদন করলো মেয়ে
আব্দুলহাদি আল-খাজা ও তার মেয়ে মরিয়ম আল-খাজা - ফাইল ছবি

২০১২ সাল থেকে জেলে আটক আছেন বাহরাইনের মানবাধিকারকর্মী আব্দুলহাদি আল-খাজা। সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। তবে এক যুগেরও বেশি সময় জেলে থেকে তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো মৃত্যু হতে পারে তার।

এদিকে বাবা জেলের ভেতর ধুকে ধুকে মরবে সেটি মানতে পারছেন না তার মেয়ে মরিয়ম আল-খাজা। আর তাই বাবার বদলে নিজে জেল খাটার আবেদন জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে আটক হন আব্দুলহাদি আল-খাজা। এরপর ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাহরাইন ছাড়াও আব্দুলহাদির ডেনমার্কের নাগরিকত্ব রয়েছে। কিন্তু তা সত্ত্বেও জেল থেকে এখনো এ মানবাধিকারকর্মীকে বের করা যায়নি।

Advertisement

সাম্প্রতিক সময়ে আব্দুলহাদির স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। তাই তার মেয়ে চান জীবনের শেষ মুহূর্তগুলো যেন পরিবারের সঙ্গে কাটাতে পারেন তিনি।

এ ব্যাপারে মরিয়ম আল-খাজা বলেছেন, ‘আমি জানি না আমার বাবা আর কতদিন বাঁচবেন। আমি প্রতিদিন ভীতি নিয়ে বাস করছি, যখনই ফোন বেজে ওঠে; আমি মনে করি কেউ হয়ত ফোন করেছে বলার জন্য আমার বাবা আর নেই।’

মরিয়ম আরো বলেছেন, ‘আমি জানি তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। কিন্তু শাস্তি দিতে তাকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কফিনে করে আমারা বাবা মুক্তি পাবেন, ওই সময় পর্যন্ত আমি অপেক্ষা করতে পারব না। আমি এটি পারব না।‘

২০১১ সালে আরব বিশ্বের অন্যান্য দেশের মতো বাহরাইনেও সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। এর জেরে পরবর্তীতে অনেক মানবাধিকারকর্মীকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!