ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অনলাইনে পাউরুটি অর্ডার করে মিললো জ্যান্ত ইঁদুর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩
অনলাইনে পাউরুটি অর্ডার করে মিললো জ্যান্ত ইঁদুর!
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে, এক্ষেত্রে বিভিন্ন সময়ে পণ্য অর্ডার করে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এমন মানুষ নেহাত কম নেই। কিন্তু এবার আগের সব ঘটনাকে পেছনে ফেলে ঘটেছে আরেক কাণ্ড।

আয়ারল্যান্ডের বাসিন্দা নিতিন আরোরা ব্লিংকিট নামের একটি অ্যাপে অর্ডার করেছিলেন পাউরুটি। সেটি ডেলিভারি হওয়ার পর দেখেন, পাউরুটির প্যাকেটের ভেতর রয়েছে একটি ইঁদুর। বাইরে থেকে দেখে মরা মনে হলেও, পরে বোঝা যায় ইঁদুরটি জ্যান্ত।

আরো পড়ুন>> তুরস্কে ভূমিকম্পে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে একটি শহর

Advertisement

এ নিয়ে তিনি টুইটারে পোস্টও দিয়েছেন নিতিন। তিনি জানান, এমন সার্ভিস পাওয়ার চেয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করে কেনাকাটা করাটা বেশি ভালো।

এ ঘটনার পর সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। তারা জানিয়েছে, এমন ঘটনা কীভাবে ঘটল তা তারা তদন্ত করে দেখছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!