ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগির বয়স এখন ২১, আছে নাতি-নাতনি

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগির বয়স এখন ২১, আছে নাতি-নাতনি
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পিনাট একুশ বছরে পা রাখল। চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মুরগি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই মুরগির নাম উঠেছিল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে মার্কিন যুক্তরাজ্যের মিশিগানের মুরগি পিনাটের ২১তম জন্মদিন উদ্‌যাপন করা হয়। ২০০২ সালের বসন্তে জন্ম হয় মুরগিটির। তবে মা, ভাই-বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়।

পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে পানিতে ফেলতে যাচ্ছিলেন তার মালিক মার্সি ডারউইন। তখন খেয়াল করলেন যে পিনাট তখন ডিম থেকে বের হচ্ছে। সেই থেকেই আয় প্রায় ২১ বছর মার্সির সঙ্গে আছে পিনাট।

Advertisement

পিনাটের অনেক ছেলে-মেয়ে, নাতি-নাতনি হয়েছে। তবে এখন সে থাকছে তার ১৫ বছর বসয়ী মেয়ে মিলির সঙ্গে একই ঘরে। পিনাট ৮ বছর পর্যন্ত ডিম দিয়েছে। সাধারণ অন্য মুরগির তুলনায় তা প্রায় বছরখানিক বেশি। এমনকি যেখানে সাধারণত একটি মুরগি ৫ থেকে ১০ বছর বাঁচে, সেখানে পিনাটের জীবন দ্বিগুণ দীর্ঘ।

মার্সি তার মুরগিগুলোর এত দীর্ঘ জীবন বাঁচার রহস্য জানিয়েছেন। তিনি বলেন, সবসময় তাজা খাবার এদের সুস্থ রাখে। এছাড়া পর্যাপ্ত ব্যায়াম অর্থাৎ হাঁটা চলা করাতে হবে। মার্সি পিনাটের খাবারের তালিকায় রাখেন, তাজা সবজি, ফল, দই, ভিটামিন ডি ট্যাবলেট, পরিষ্কার পানি এবং কৃমি মোকাবেলায় আপেল সিডার ভিনেগার যোগ করেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!