ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জামার ফাঁক দিয়ে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জড়িয়ে ধরল গোখরা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২৭ জুলাই ২০২৩
জামার ফাঁক দিয়ে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জড়িয়ে ধরল গোখরা!
ছবি: সংগৃহীত

সাপের নাম শুনলেই শিউরে ওঠেন বেশিরভাগ মানুষ। কিন্তু সেই সাপ যদি শরীরের সংস্পর্শে আসে বা গা বেয়ে ওঠে তাহলে অবস্থা কী দাঁড়ায়? আর সেই সাপ যদি গোখরার মতো বিষাক্ত হয়, তাহলে ভয়ে শরীর শীতল হয়ে যায়! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

মাঠে বা ক্ষেতে কাজ করার পর অনেকেই কাছে কোনো গাছতলায় একটু বিশ্রাম নিয়ে নেন। তেমনই এক ব্যক্তি মাঠে কাজ করার পর গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। শরীর ক্লান্ত থাকায় চোখ লেগে এসেছিল তার। আচ্ছন্ন চোখে হঠাৎই জামার ভেতরে ঠান্ডা কিছু একটা অনুভব করেন তিনি। সেটি হালকা নড়াচড়াও করছিল। কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখতে পান হঠাৎ জামার ফাঁক গলে সাপের মাথা বেরিয়ে এসেছে। ভয়ে ‘পাথর’ হয়ে যান তিনি।

তিনি বুঝতে পারেন, সাক্ষাৎ মৃত্যুকে ‘বুকে জড়িয়ে’ রয়েছেন তিনি। কোনোরকমে ক্ষীণ কণ্ঠে আওয়াজ দিয়ে এক ব্যক্তিকে ডাকেন। তাদের ইশারায় বোঝানোর চেষ্টা করেন। ততক্ষণে সাপটিও জামার ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছিল। আবার জামার ফাঁক গলে মাথা বের করায় ওখানে উপস্থিত লোকেরাও শিউরে ওঠেন। তারা সাপটিকে বের করার চেষ্টা করেন। খুব সাবধানে জামার বোতাম খোলার পর সাপটি ধীরে ধীরে বেরিয়ে আসে। দেখা যায়, সেটি ছিল একটি ভয়ংকর বিষাক্ত গোখরা সাপ।

Advertisement

সূত্র: ইন্ডিয়া টুডেআনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: গোখরা সাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!