ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত ঘরে মিলল বার্মিজ অজগর সাপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৫ জুলাই ২০২৩
পরিত্যক্ত ঘরে মিলল বার্মিজ অজগর সাপ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের পরিত্যক্ত ঘর থেকে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

সোমবার রাত ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পূর্ব মধুখালী গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যরে এই সাপটি উদ্ধার করে এনিমেল লাভারস কলাপাড়া শাখার সদস্যরা। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। 

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে আমরা সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় বনে অবমুক্ত করি। তবে এর আগেও আমরা বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!