ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় বরযাত্রীবাহী নৌকা ডুবি, ১০০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ১৩ জুন ২০২৩
নাইজেরিয়ায় বরযাত্রীবাহী নৌকা ডুবি, ১০০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
নৌকা ডুবি - ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১২ জুন) সকালে নাইজার নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি একদল বরযাত্রী বহন করছিল। নাইজার প্রদেশ থেকে কোয়ারা প্রদেশে ফিরছিলেন বরযাত্রীরা।

Advertisement

দেশটির স্থানীয় পত্রিকা নাইজেরিয়ান ট্রিবিউনের প্রতিবেদনে জানিয়েছে, নৌকার যাত্রীরা কাওরা প্রদেশের কাপডা, এগবু ও গাকপা গ্রামের বাসিন্দা। তারা নাইজার প্রদেশের এগবোতি গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

আরো পড়ুন>> ১৫০টিরও বেশি দেশ পাড়ি দিয়ে বিশ্বের বৃহত্তম ভাসমান বইমেলা এখন বাহরাইনে

প্রতিবেদনে বলা হয়েছে, পানির নীচে কোনও বস্তুর সঙ্গে আঘাত লেগে নৌকাটি ডুবে গেছে। সোমবার থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে; যা এখনো অব্যাহত রয়েছে।নৌকার যাত্রীদের মধ্যে অধিকাংশই লাইফ ভেস্ট বা কোনও সুরেক্ষা জ্যাকেট পরে ছিলোনা। এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ৬০ জনের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়েছে।

তবে পুলিশ এখনো নৌকাডুবিতে মৃতের সংখ্যা নিশ্চিত করেননি। এছাড়াও ওই নৌকায় মোট কতজন যাত্রী ছিলো তা এখনো জানা যায়নি।

এর আগে ২০২১ সালের মে মাসে নাইজার নদীর একই স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। সে সময় ১৬০জন মারা যায়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!