শনিবার (৮ এপ্রিল) স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানিয়েছেন, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যায়। এরপর কোস্টগার্ড ১৭ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
মার্চের শেষ দিকে সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।
.png)
আরো পড়ুন>> তাইওয়ানকে ঘিরে কী করতে যাচ্ছে চীন
ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ অভিযোগ করেন যে, তার দেশে অবস্থানরত সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তিনি এই অভিবাসনপ্রত্যাশীদের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে আফ্রিকান ইউনিয়ন।
সম্প্রতি উত্তর আফ্রিকার তিউনিশিয়া উপকূল দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছ। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা।
সূত্র: আল-জাজিরা