ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জলহস্তীর ধাক্কায় নদীতে উল্টে গেলো যাত্রীবাহী নৌকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ১৮ মে ২০২৩
জলহস্তীর ধাক্কায় নদীতে উল্টে গেলো যাত্রীবাহী নৌকা
জলহস্তী - ফাইল ছবি

পূর্ব আফ্রিকার দেশ মালাউই-এ জলহস্তীর ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেছে। এ ঘটনায় এক শিশু মারা গেছে। নিখোঁজ আছেন ২৩ জন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, মোজাম্বিক সীমান্তের কাছে দক্ষিণ মালাউইয়ের প্রত্যন্ত নসানজে জেলায় সোমবার দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী দলগুলো জীবিতদের খোঁজ করছে। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা নেই বললেই চলে।

Advertisement

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, নৌকাটি যাত্রীতে ভরা ছিল। বিশাল শায়ার নদী পার হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিল তারা। এভাবেই তারা প্রতিদিন যাতায়াত করে থাকে।

সোমবার পারাপারের সময় আকস্মিক নৌকাটিতে হামলা চালায় একটি জলহস্তী। কী কারণে জলহস্তীটি এমন কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট না। নৌকার ১৪ জন সাঁতার কেটে আবার কাউকে স্থানীয়রা পানিতে নেমে উদ্ধার করে।

আরো পড়ুন>> জোট সরকারের দিকে এগোচ্ছে থাইল্যান্ড

তবে নৌকার একমাত্র শিশুটিকে রক্ষা করা যায়নি। মেরিটাইম ইউনিট অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

জেলার পুলিশের মুখপাত্র অ্যাগনেস জালাকোমা বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর পর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে’।

শায়ার নদীটি জলহস্তী এবং কুমিরের আবাসস্থল। এ নদী দিয়েই নৌকা এবং ক্যানোতে চেপে স্থানীয়রা চলাচলা করে, যা ভীষণ ঝুঁকিপূর্ণ।

আফ্রিকায় বছরে প্রায় ৫০০ জনের মৃত্যুর কারণ এই জলহস্তী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!