ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালিতে নৌকা ডুবে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ২৯ মে ২০২৩
ইতালিতে নৌকা ডুবে চারজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইতালির উত্তরে অবস্থিত মাগিওর লেকে ঘুরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। এর মধ্যে অনেকে পর্যটকও ছিল।

রোববার (২৮ মে) বিকালে সিসতো ক্যালেন্ডি এবং অ্যারোনা শহরের মধ্যবর্তী এলাকায় নৌকাটি ডুবে যায় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

একটি অসমর্থিত সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, ওই নৌকাটিতে যুক্তরাজ্য, ইতালি এবং ইসরায়েলের নাগরিক ছিল। উদ্ধারকর্মীরা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

Advertisement

আরো পড়ুন>> জাতীয় ঐক্যের ডাক দিলেন এরদোগান

লোমবার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট আটিলিও ফনটানা জানায়, খাবার আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, নৌকাটি লম্বায় ১৬ মিটার ছিল। এতে অনেক পর্যটক ছিল।

ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটিতে ২৫ জন যাত্রী ছিল। যারা জন্মদিনের উৎসব উদযাপন করছিলেন। পরে সেখানে হঠাৎ করে ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। ফলে নোকৗটি দ্রুত পানির নিচে তলিয়ে যায়।

নৌকাটিতে থাকা সবাই পানিতে ডুবে যায়। পরে অনেকে সাঁতার কেটে অন্য নৌকায় ওঠার চেষ্টা করে। আবার কাউকে উদ্ধারকর্মীরা উদ্ধার করে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!